সর্বশেষ সংবাদ
বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

রাকসুর নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিলেন

Paris
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের শপথ পাঠ করান। পরে স্বস্ব হলের প্রভোস্টরা ১৭টি হলের নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে ধীরে ধীরে উপস্থিত হন নবনির্বাচিত ২৮৩ জন প্রতিনিধি। শপথ শেষে নবনির্বাচিত ভিপি জাহিদ বলেন, “রাকসুর দ্বার সব প্রার্থীর জন্য খোলা থাকবে।” অপরদিকে জিএস শিক্ষার্থীদের স্বার্থে রাকসু ফান্ডের বিস্তারিত হিসাব প্রকাশের দাবি জানান। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নবনির্বাচিত ছাত্রনেতারা বলেন, তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটের মর্যাদা রক্ষা করতে চান এবং বিশ্ববিদ্যালয়ে চলমান নানা সংকট দ্রুত সমাধানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।


আরোও অন্যান্য খবর
Paris