২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় বিষাক্ত মদ পানে চাচা-ভাতিজার মৃতু, অসুস্থ ৫ জন মেডিকেলে ভর্তি

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ৬:১১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বিষাক্ত মদ পানে চাচা-ভাতিজার মৃতু, অসুস্থ ৫ জন মেডিকেলে ভর্তি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের গঙ্গানারায়নপুর গ্রামে বিষাক্ত মদপানে মুঞ্জুরুল ইসলাম (৪০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে গত বুধবার রাতে। ওই গ্রামের মৃত আছর আলী চৌকিদারের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া মনজুরুলের ভাতিজা সাগর গত মঙ্গলবার সকালে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুঞ্জুরুল দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছিল। কুমানীতলাসহ ওই এলাকায় সে মাদক সেবন ও কেনাবেচা করে। এর আগে সে পুলিশের হাতে একাধিকবার মাদকের দায়ে গ্রেফতার হয়। এলাকায় তাদের একটি মাদক সিন্ডিকেট রয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। বাগমারা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, নিহত মুঞ্জুরুলের মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন