২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় মুসাখাঁ নদী থেকে এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ৩:৫৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় মুসাখাঁ নদী থেকে এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার
বিজ্ঞাপন

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় মুসাখাঁ নদী থেকে রমনি বিশ্বাস পাহাড়িয়া (৬৫) নামের এক উপজাতি পাহাড়িয়া মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারের পাশে মুসাখাঁ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। রমনি বিশ্বাস পাহাড়িয়া পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার শম্ভু পাহাড়িয়ার স্ত্রী। শম্ভু পাহাড়িয়া জানায়, আমরা স্বামী, স্ত্রী দুইজনে জিউপাড়া এলাকায় একটি পেয়ারা বাগানে পাহারাদার কাজ করি। গত সোমবার কালীপূজার দিন নেশা পান করে। সেই দিন সন্ধ্যার দিকে নেশাগ্রস্ত অবস্থায় মুসাখাঁ নদী পড়তে পড়ে যায়। সে সময় তার চিৎকার করলে তাকে গিয়ে উদ্ধার করি। পরবর্তী সময়ে স্ত্রীকে রেখে আমি বাগানের ভেতরে দেখাশোনার জন্য গেলে পরবর্তীতে এসে দেখি আমার স্ত্রী সেখানে নেই। তারপর থেকে খোঁজাখুঁজি শুরু করি। আজ সকালের দিকে তার নদীতে লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবার পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলে পারিবারিক ভাবে লাশ দাফনের অনুমতি দেওয়া হতে পারে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন