২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুর কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুর কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) এ বছর রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোহনপুর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জোবাইদা সুলতানা, তিনি বলেন এই কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও আর্থিক স্বাবলম্বন নিশ্চিত করবে। কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, এটি উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। শতাধিক কৃষক এই সহায়তা পাবেন, যা স্থানীয় কৃষি খাতে গতি সঞ্চার করবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সইদ আলী রেজা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন