সর্বশেষ সংবাদ
বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ বন্ধের আদেশ

Paris
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর ফলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অধ্যক্ষ. উপাধ্যক্ষ প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার নিয়োগ দিতে পারবে না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (০৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। অফিস আদেশে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধানের (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগ সুপারিশ কার্যক্রম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে হবে মর্মে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখারও অনুরোধ করা হয় আদেশে।-এফএনএস

 

 


আরোও অন্যান্য খবর
Paris