২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে স্বাস্থ্য সহকারিদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে স্বাস্থ্য সহকারিদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ অক্টোবর থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারিরা। রোববার (৫ অক্টোবর) সকালে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সদস্যরা।
সংগঠনের সভাপতি এম এম শাহীন এর সভাপতিত্বে কর্মবিরতিতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক স্বাস্থ্য সহকারী মো. মাসুদ রানা, সংগঠনের সহসভাপতি উপজেলা স্বাস্থ্য সহকারি আহম্মদ আলী, সংগঠনের কোষাধ্যক্ষ স্বাস্থ্য সহকারি আহম্মাদ আলী, সংগঠনের সদস্য স্বাস্থ্য সহকারি শারমিন সুলতানা ইতি, ফাতেমা খাতুন, সদস্য ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক রাবেয়া খাতুন, সদস্য ও স্বাস্থ্য সহকারি ফেরদৌসি খাতুন, সদস্য ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক লক্ষী রানী, স্বাস্থ্য সহকারি শীলা খাতুন, আজিজুর রহমান। তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন সময়ে আন্দোলন করেও সুনির্দিষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন তারা। দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। কর্মবিরতির কারণে উপজেলা পর্যায়ের সব ধরনের নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জরুরি সেবা কিছুটা সীমিত আকারে চালু রাখা হয়েছে। তাদের দাবিগুলো হলো- স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করতে হবে। শিক্ষাগত যোগ্যতায় স্নাতক সংযোগ করতে হবে। বেতন গ্রেড ১৪তম গ্রেডে উন্নিত করতে হবে। ইনসারমেস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করতে হবে। টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। পদন্নোতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী গ্রেড দিতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন