বুধবার

১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিলের বুকে সবুজ-সোনালী সমারোহ, কৃষকের স্বপ্ন রাজশাহী নগরীতে উচ্চশব্দে বাইক চালানো নিয়ে সংঘর্ষ, হামলা, পুড়ল ৪ মোটরসাইকেল কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি ১০ ধরনের সুবিধা পৌঁছে দেওয়া হবে : প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে গণধ্বনি পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান ভোরের নতুন সূর্য উদয়ের মধ্য দিয়ে শুরু হবে ১৪৩৩ বঙ্গাব্দ ইরানের চমক, বিধ্বস্ত রেল যোগাযোগ আবার চালু হলো দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ২৫ জন ছাত্রীকে স্কলারশিপ দেবে যুক্তরাজ্য বাংলা নববর্ষ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

Paris
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শনিবার (০৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। টানা সাত দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজশাহী টেনিস কমপ্লেক্সে যা শেষ হবে ১০ অক্টোবর ফাইনাল ম্যাচের মাধ্যমে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজন করছে রাজশাহী টেনিস কমপ্লেক্স। আধ শুক্রবার বেলা ১১টার দিকে কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট ডিরেক্টর ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বলেন, এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ১১টি দেশের ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন কোচ/ম্যানেজার অংশ নিচ্ছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ১৪ জন বালক ও ৭ জন বালিকা খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভারত, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর ও হংকং থেকেও খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারীদের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স ও গ্র্যান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে। হোটেল থেকে ভেন্যুতে যাতায়াতের জন্য সার্বক্ষণিক দুটি মাইক্রোবাসের ব্যবস্থা করা হয়েছে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে বালক এককে শীর্ষ র‌্যাংকিংধারী থাইল্যান্ডের পাতানালারফান নাপাত, যার আইটিএফ জুনিয়র র‌্যাংকিং ১৯৪০। বালিকা এককে সর্বোচ্চ র‌্যাংকিংধারী জাপানের ঈষিধা হারু, যার র‌্যাংকিং ১৭৮৮। এছাড়া বালক বিভাগে ১১ জন এবং বালিকা বিভাগে ৬ জন বিশ্ব র‌্যাংকিংধারী খেলোয়াড় অংশ নেবেন এ আসরে।
৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় টেনিস কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম। ১০ অক্টোবর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপদের হাতে পুরস্কার তুলে দেবেন অতিথিরা।


আরোও অন্যান্য খবর
Paris