বাগমারায় মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির সভা
বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধার সন্তান ফখরুল ইসলামের পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল বাসার, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা।
