মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

রামেক হাসপাতালে রোগীর কাগজপত্র ছিড়ে ফেললেন ডাক্তার!

Paris
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর ভর্তি সংক্রান্ত কাগজপত্র ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে হাসপাতালের ৩৩ নং ওয়ার্ডের বারান্দায় এঘটনা ঘটে। এতে রোগী ও তার সঙ্গে থাকা মা হতবিহব্বল হয়ে পড়েন।তবে ওই চিকিৎসকের নাম জানা যায় নি।
রোগীর নাম নয়ন (১৭) তিনি পবার বেড়পাড়া এলাকার অটোচালক মাসুম আলীর ছেলে।
নয়নের বাবা মাসুম আলী ছেড়া কাগজপত্র নিয়ে এসে অভিযোগ করে বলেন, গত রবিবার প্রতিবেশির হামলায় তার ছেলে নয়ন যখম হয়। ওইদিন রাত ১০টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৩৩নং ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন। পরের দিনও তার চিকিৎসা করা হয়। তবে সর্বশেষ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে রাউন্ডে এসে এক ডাক্তার হঠাৎ করেই রোগীর ভর্তি সংক্রান্ত কাগজপত্র ছিড়ে টুকরো টুকরো করে ফেলেন। কারণ জানতে চাইলে রাগান্বিত হয়ে রোগীর মাকে বলেন ‘এরা তো ডাকাত, রাতের বেলা চুরি-চামারি করে, মারামারি করে আর দিনের বেলায় চিকিৎসা নিতে আসে’। এদের চিকিৎসা হবে না, বলে তিনি অন্য রোগীর কাছে চলে যান।

এদিকে রোগীর কাগজপত্র ছিড়ে ফেলায় বিপাকে পড়েন রোগী ও সঙ্গে থাকা মা-বাবা। তবে তারা ডাক্তারের নাম জানাতে পারেন নি।

মাসুম আলী অভিযোগ করেন, এবিষয়ে তিনি পরিচালকের কাছে অভিযোগ দেবেন। যোগাযোগ করা হলে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস ফোন রিসিভ করেননি। তবে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফএম শামিম আহমেদ বলেন, বিষয়টি অবগত নই। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তিনি ব্যবস্থা গ্রহন করবেন। তিনি এ ব্যাপারে ভুক্তভোগীকে অভিযোগ করার পরামর্শ দেন।


আরোও অন্যান্য খবর
Paris