২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী টুটুলের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী টুটুলের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
বিজ্ঞাপন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪, বাগমারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল প্রায় দুই হাজার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী উপজেলার গোািবন্দপাড়া, আউচপাড়া ও মুভডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাটদামনাশ বাজারসহ ওই তিনটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে, রাস্তার মোড়ে ও বিভিন্ন গ্রামে গিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকও করেছেন। গণসংযোগ শেষে সন্ধ্যায় দামনাশ বাজারের তিন মাথার মোড়ে অনুষ্ঠিত একটি পথসভায় এবং রাতে শালজোড় সার্বজনীন দুর্গামন্দিরে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন। পথসভা ও উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহাদৎ হোসেন, সাবেক যুগ্ন আহ্বায়ক রকিবুল ইসলাম সিদ্দিক, সাবেক যুগ্ন আহ্বায়ক আলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, যুগ্ন আহ্বায়ক আলী হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব আব্দুল হান্নান, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন, যুগ্ন আহ্বায়ক দুলাল হোসেন, যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন আলম, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহব্বত হোসেন, সদস্য সচিব উজ্জল রহমান ও যুগ্ন আহ্বায়ক নাজমুল হোসেন প্রমূখ।-প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন