২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিক্ষা ও সমাজ উন্নয়নের স্বীকৃতি হিসেবে নাসির উদ্দিনের অ্যাওয়াড লাভ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
শিক্ষা ও সমাজ উন্নয়নের স্বীকৃতি হিসেবে নাসির উদ্দিনের অ্যাওয়াড লাভ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : শিক্ষা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাজশাহীর গর্ব ইংলিশ মিডিয়াম মাদ্রাসা এন্ড স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ নাসির উদ্দিন গতকাল ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত “বঙ্গবীর জেনারেল এম.এজি. ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫” সম্মানজনক গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫ লাভ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিচারপতি মীর হাসমত আলী মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্ট বাংলাদেশ ও পীরজাদা শহিদুল হারুন সাহেব অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয়সহ অনেক সম্মানিত ব্যক্তিবর্গের হাত থেকে। অনুষ্ঠানটির আয়োজন করে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন ও এশিয়া স্বপ্নপূরী ফাউন্ডেশন। সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ নাসির উদ্দিন বলেন, এটি আমার জন্য গর্বের মুহূর্ত। শিক্ষা ও সমাজ উন্নয়নে আমার কাজকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ায় আমি কৃতজ্ঞ। এটি আমাকে আগামী দিনে আরও বেশি কাজ করার প্রেরণা যোগাবে। ইংলিশ মিডিয়াম মাদ্রাসা অ্যান্ড স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁর এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন