২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে একব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ | বিভাগ: lead
চারঘাটে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে একব্যক্তিকে কুপিয়ে হত্যা
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে লালন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে উপজেলার চক মুক্তারপুর কুবাজের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত লালন চক মুক্তারপুর গ্রামের লাবান আলীর ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, লালন আলীর সাথে একই এলাকার ইয়াসীন আলী ছেলে উজ্জ্বল আলী (৩৫), আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ আলী (৩০) ও আক্কাস আলীর ছেলে দুলাল আলী (৩৪) দের মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। কিছুদিন পূর্বে পদ্মা নদীর চর থেকে ৩০০ বোতল ফেনসিডিল হারিয়ে গেলে প্রতিপক্ষরা লালনকে দায়ী করে আসছিল।
গত শুক্রবার দিবাগত রাতে উভয় পক্ষ চারঘাট পৌরসভাধীন চক মুক্তারপুর কুবাজের মোড়ে অবস্থান করছিল। এসময় মাদকের বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে লালনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত উজ্জ্বল, সোহাগ ও দুলালসহ আরো কয়েকজন। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিক অবস্থায় আমরা জেনেছি নিহত ও অভিযুক্ত উভয় গ্রুপই মাদক কারবারের সাথে জড়িত। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন