রাজশাহী মহানগর ফার্নিচার ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান
প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী মহানগর ফার্নিচার ইউনিয়ন হানিফ কামাল দিপু প্যানেলের অভিষেক অনুষ্ঠান শুক্রবার (১৯ সেপ্টেম্বের) অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট শাহীন শওকত। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রুকুনুজ্জামান আলম।। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর শ্রমিক দলের সম্মানিত সভাপতি মোঃ রফিকুল ইসলাম (পাখি)। প্রোগ্রাম সমন্বয়ক ও অনুষ্ঠান সঞ্চালন দায়িত্বে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার, সহ সভাপতি ওয়াদুদ-উল-মো. তাকাদ্দাছ কাজল।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি সাবেক আহব্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলি ইশা, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মো মামুন অর রশিদ, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নজরুল হুদা, বোয়লিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন, রাজশাহী মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ সভাপতি ও রাজশাহী জেলার ট্রাক, ট্যাংক লরি,কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম মানা, জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এমএ রহমান সুজন, পুঠিয়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুল ইসলাম ও দুর্গাপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আলাউদ্দিনসহ নেতৃবৃন্দ।
