রাজশাহীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শারিয়াহ্ কমপ্লায়েন্স প্রশিক্ষণ
রাজশাহী, সেপ্টেম্বর ২০২৫:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র কর্মকর্তা-কর্মচারীদের শারিয়াহ্ নির্দেশনা মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে রাজশাহীতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “শারিয়াহ্ কমপ্লায়েন্স: কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা ও দায়িত্ব” শীর্ষক এ প্রশিক্ষণ আয়োজন করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা।
শাহ ডাইন কনভেনশন হল, রাজশাহীতে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের শারিয়াহ্ সুপারভাইজরি বোর্ডের পরিচালক/সদস্য মুফতি শাহেদ রহমানী বলেন, “ইসলামী ব্যাংকিং কেবল সুদমুক্ত ব্যবস্থা নয়; এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। কর্মকর্তাদের শারিয়াহ্ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে গ্রাহকের আস্থা বাড়বে এবং ইসলামী ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হবে।”
বিশেষ অতিথি ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ আব্দুর রহিম দুয়ারী বলেন, “ইসলামী ব্যাংকিং সম্পর্কে সমাজে এখনো কিছু ভ্রান্ত ধারণা আছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদেরকে সেই ভুল ধারণা দূর করতে এবং জনগণের মাঝে ইসলামী ব্যাংকিংয়ের সঠিক চিত্র তুলে ধরতে সহায়তা করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহী শাখার ম্যানেজার ও এসএভিপি জনাব মোঃ সাইফুল ইসলাম, এভিপি ও মুরাকিব মোঃ এলিয়াস এবং এভিপি ও মুরাকিব মোঃ ইদ্রিস আলী। প্রশিক্ষণে রাজশাহী ও বগুড়া অঞ্চলের ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি
