২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাতের আঁধারে নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পাঠালো বিএসএফ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:০০ অপরাহ্ণ | বিভাগ: lead
রাতের আঁধারে নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পাঠালো বিএসএফ
বিজ্ঞাপন

এফএনএস : নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার শেষ রাতে পত্নীতলা উপজেলার শীতলমাঠ সীমান্ত পিলার ২৫৪/১-এস এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। তাদের মধ্যে পুরুষ সাতজন, নারী চারজন এবং শিশু পাঁচজন। পত্নীতলা ১৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন থেকে জানানো হয়, শীতলমাঠ বিওপি এলাকায় বিজিবির টহলদল পুশ ইন করা ১৬ জনকে সীমান্ত এলাকায় দেখতে পায়। এরপর তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কয়েক বছর আগে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। এরপর তাদের আত্মীয়-স্ব^জনদের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করে জানা গেছে যে তারা বাংলাদেশের নাগরিক। এরপর তাদের পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়। পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানান, আপাতত তারা থানা হেফাজতে রয়েছেন। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন