২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের চেক বিতরণ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের চেক বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি, জনবীমা, রাজশাহী কর্তৃক আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ইনচার্জ মোঃ তোজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন প্রধান মোঃ মাসুদ রানা, ব্রাঞ্চ ম্যানেজার মোছাঃ শামীমা খাতুন, এজিএম মোঃ হাফিজুল ইসলাম সুমন। এছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি বীমার সুবিধা সম্পর্কে আলোচনা করেন। বিশেষ অতিথি কোম্পানি সম্পর্কে ধারনা দেন এবং কালিগঞ্জ বাজারে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি একটি স্থাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে বাগমারা পিদ্দপাড়া গ্রামের মোঃ মাহাতাব উদ্দিন কে একটি মেয়াদ পূর্তির চেক প্রদান করা হয়। সম্মানিত গ্রাহককে ১ লক্ষ ৫৫ হাজার ৮ শত ৬২ টাকার একটি চেক প্রদান করা হয়। গ্রাহক হিসেবে বাড়িতে বসে চেক পাওয়ায় তিনি অনেক খুশি। তিনি ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অতিথি বলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বীমা কোম্পানি। এখানে মেয়াদ শেষে চেক বাড়িতে বসে পাওয়া যায়। আস্থা রাখুন, বিশ্বাস করুন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসিতে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সেলিম সাহেব।

 

 

 

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন