রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ

Paris
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। তারা হলেন- দলটির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। এ সময় মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গাজীপুর-৩ আসন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। এ কারণে এনসিপিতে আমার নাম আসে। তবে জাতীয় নির্বাচনে আমি এনসিপির ব্যানারে অংশ নেবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাবো। পদত্যাগের কারণ সম্পর্কে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও সাবেক সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন, যা নিয়ে একাধিকবার দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করলেও এর কোনও সুরাহা মেলেনি। এনসিপির নেতারা নিজস্ব বলয়ের বাইরে গিয়ে কাউকে বিশ্বাস করতে পারার মানসিকতা রাখেন না অভিযোগ করে তিনি বলেন, দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে। বাইরের কোনও মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরমতসহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। তিনি আরও বলেন, আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্নমতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা আর সম্ভব নয়। তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনও সম্পৃক্ততা নেই।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris