বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

মোহনপুরে ড্রাগন চাষে সফলতার দুয়ার

Paris
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নুর কুতুবুল আলম, সাবাইহাট : রাজশাহীর মোহনপুরে বিদেশি ফল ড্রাগন চাষ করে সফলতা পেয়েছেন তৈয়বুর রহমান মৃধা। তিনি উপজেলার কেশরহাট পৌর সভার ধামিন নওগাঁ মহল্লায় প্রথমে ২ বিঘা জমি লিজ নিয়ে ড্রাগনের চাষাবাদ শুরু করেন। এখন তিনি প্রায় ৮ বিঘা জমিতে ড্রাগন চাষ করছেন। এক বছরের মাথায় থোকায় থোকায় শোভা পাচ্ছে সুস্বাদু, রসালো, রঙ্গিন, সুমিষ্ট ড্রাগন ফল। পশুপাখির হাত থেকে রক্ষা পেতে সমস্ত বাগান সবুজ নেটে ঘিরে রেখেছেন। এ বাগানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে স্থানীয় যুবকদের। জমি লীজ, সার,বীজ, কীটনাশক, শ্রমিকের মজুরী অন্তে তিনি এখান থেকে ১০/১২ লক্ষ টাকা লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। দৈনিক ৫/৭ জন শ্রমিক নিয়মিত বাগানে কাজ করেন। পাঁচ শত টাকা মজুরীতে তাদের সংসার ও ছেলে-মেয়েদের পড়াশোনা চলে। ক্ষুদ্র ব্যবসায়ী আসাদুল্লাহ জানিয়েছেন, তিনি সরাসরি বাগান থেকে পাইকারী দরে ড্রাগন ফল ক্রয় করে কেশরহাট, মোহনপুর, নওহাটা সহ স্থানীয় বাজারে খুরচা দরে বিক্রয় করে লাভবান হন। মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম দৈনিক আমাদের রাজশাহী কে জানান, আমরা কৃষকদের প্রশিক্ষণ সহ সার্বিক ভাবে সহযোগিতা করে থাকি।

 


আরোও অন্যান্য খবর
Paris