২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে জেএফএ নারী ফুটবলে চাপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ | বিভাগ: খেলার খবর, রাজশাহী
রাজশাহীতে জেএফএ নারী ফুটবলে চাপাইনবাবগঞ্জ চ্যাম্পিয়ন
বিজ্ঞাপন

স্পোর্টস রিপোর্টার : জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের খেলা গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সোমার হ্যাট্রিকের সুবাদে ৮-০ গোলে স্বাগতিক রাজশাহী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে সোমা পারভিন ৪, মনিরা ২,স ুজিতা ও আফরিন ১টি করে গোল করেন। খেলা শেষে জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। এ সময় জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন,জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশনের ওমেন্স কমিটির প্রতিনিধি মোঃ নজরুল ইসলামসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন