ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে রাজশাহীতে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার : ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে সকল প্রতিকূলতা উল্লেখ করে দক্ষ খেলোয়াড় তৈরির দাবিতে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগষ্ট) বিকেল ৫ টায় নগরীর একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে রাজশাহী বিভাগীয় ক্রিড়াঙ্গনকে উজ্জিবিত করার লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমেদ, মাহমুদ কামাল, সাইফুল্লাহ খান জেম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিলন, রইস উদ্দিন আহমেদ বাবু, জমিলুর রহমান সাদ, পান্না ঘোষ সহ অন্যান্যরা। এসময় মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ বলেন, রাজশাহীতে প্রতিনিয়ত টুর্নামেন্ট ও খেলার আয়োজনের অভাবে দক্ষ ও মেধাবী খেলোয়াড়রা ক্রমশ হারিয়ে যাচ্ছে। পিছিয়ে পড়ছে ক্রীড়াঙ্গন। যার ফলে রাজশাহীতে খেলোয়াড় তৈরি হচ্ছে না এবং ক্রীড়াঙ্গনের দিক দিয়েও পিছিয়ে যাচ্ছে রাজশাহী বিভাগ। এছাড়াও রাজশাহীতে খেলার চর্চা কিংবা প্রশিক্ষণের জন্য উন্নত মানের কোনো মাঠ নেই। যোগ্য নেতৃত্ব ও ঐক্যের অভাবে এক সময় ক্রীড়াঙ্গনের দিক দিয়ে স্বর্নযুগ সময় কাটানো রাজশাহী বিভাগ এখন মুখ থুবড়ে পড়েছে। এটিকে সচল করতে ক্রীড়াঙ্গনের সকল সংগঠনকে একত্রিত ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই রাজশাহী বিভাগকে ক্রীড়াঙ্গনের দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ও দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এখানকার দক্ষ খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া সম্ভব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় ক্রিকেটার মাইসিলুর রহমান। তিনি সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার খেলোয়াড়রা তাদের ৩৫ টি লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এরমধ্যে অন্যতম হল, দেশের প্রতিটি বিভাগ ও জেলা থেকে যথার্থ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মেধাবী খেলোয়াড় ও ক্রীড়াবিদ সংগ্রহ করা, খেলোয়াড় ও ক্রীড়াবিদদের জন্য উন্নত এবং বিজ্ঞানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় খেলোয়াড় ও ক্রীড়াবিদদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং ক্লাবের সুনাম বিস্তৃতিকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, মেধাবী ক্রীড়াবিদদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, ক্রীড়া বিষয়ক প্রশিক্ষণ, কর্মশালা আয়োজন করা, সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের আর্থিক সহায়তা করা ও খেলার সরঞ্জাম সরবরাহ করা, প্রতিষ্ঠানটি রাজনীতিমুক্ত রাখার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, রাজশাহী ডিভিশনাল ক্রিকেটাস’ অ্যাসোসিয়েশন সর্বস্তরে সর্বোচ্চ মানের সততা, সঙ্গতা, যুপ্ত ও দায়িত্বশীল প্রশাসনিক ব্যবস্থাপন, সবধর আইনের অনুশাসন প্রবর্তন, প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করন, মাদক বিরোধী কর্মসূচী গ্রহণ। এছাড়াও খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে এক হয়ে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান খেলোয়াড়রা।
