২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে উত্তাল বাঘা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ৯:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে উত্তাল বাঘা
বিজ্ঞাপন

বাঘা থেকে প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে সম্প্রতি এক বক্তব্যে কটুক্তির প্রতিবাদে বাঘায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় বাঘা উপজেলা আ.লীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবিরের সঞ্চালনায় ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মিবৃন্দ।

সমাবেশে প্রধান বক্তা আশরাফুল ইসলাম বাবুল বলেন, আন্দোলনের নামে রাজশাহী জেলা বিএনপি’র আহব্বায়ক আবু সাইদ চাঁদ বাঘা চারঘাট আসনের সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার ধৃষ্টতা দেখিয়েছেন। তিনি বিএনপির ছত্রছায়ায় থেকে চারঘাট এলাকায় অর্ধশতাধিক বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত করেছেন। আমরা আজকের এই কর্মসূচী থেকে স্পষ্ট ঘোষনা দিতে চাই, শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাহরিয়ার আলম নয়, আ.লীগের যে কোন স্তরের একটি কর্মিকে নিয়ে যদি আর কেউ কোন কটুক্তি

কিংবা ষড়যন্ত্রমুলক কোন কর্মকান্ড করবার চেষ্টা করেন, তাহলে আ.লীগের প্রতিটি নেতা কর্মি আপনাদের সেই অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দেবে। আমরা চাঁদ ও, বিএনপি জামায়াতসহ স্বাধীনতা বিরোধি সকল অপশক্তিকে হুশিয়ার করে দিতে চাই, আপনারা আ.লীগের ধৈর্যের বাধ ভাঙবেন না। তাহলে এর পরিনাম হবে ভয়াবহ। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে, একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করার মাধ্যমে কর্মসুচীর সমাপ্তি ঘোষনা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন