পবায় সুশাসন-বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় খান ফাউন্ডেশন “ভয়েসেস ফর চেঞ্জ” প্রকল্পের বাস্তবায়নে চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, সুশিল সমাজের প্র্রতিনিধিদের নিয়ে সুশাসন ও বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে সমতা নারী কল্যাণ সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় সুশাসন ও বাজেট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণে অতিথি ছিলেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার মতিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, খান ফাউন্ডেশন রাজশাহীর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম, পবা-পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার। এসময় হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মোমিনুল ইসলাম, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, বড়গাছী মহিলা সমবায় সমিতির সভাপতি মনিরা বেগম, দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মেহেরিন মোস্তফা ডলি সহ বিভিন্ন ইউনিয়নের অর্থ ও সংস্থাপন কমিটি, হিসাব নীরিক্ষা ও হিসাবরক্ষন কমিটি, করনিরুপন ও কর আদায় কমিটি, ওয়ার্ড কমিটি, নারী ইউপি সদস্য, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
