মেধাবী শামীমাকে সংবর্ধনা দিলেন বাগমারা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়া
স্টাফ রিপোর্টার : চলতি বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী শামীমা আক্তার সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জন করে সন্মিলিত মেধা তালিকায় দেশসেরা নির্বাচিত হয়েছেন। তার এই গৌরবউজ্জল কৃতিত্বের জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছেন। শুক্রবার (০১ আগস্ট) বিকেলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ডি.এম জিয়া দেশসেরা শামীমা আক্তারের বাসায় গিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এই সংবর্ধনা ও পুরষ্কার দিয়ে সম্মানিত করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক সামসুজ্জোহা বাদশা, তারেক জিয়ার প্রজন্ম দলের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, নরদাশ ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু শামা মিষ্টার, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ, তাঁতী দলের যুগ্ন আহ্বায়ক ইউপি সদস্য আব্দুল কুদ্দস ও সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ প্রমূখ।
