রাজশাহীতে চাষীদের মাঝে ব্র্যাকের পোনা মাছ বিতরণ
স্টাফ রিপোটার : ওয়েস্ট-১ ডিভিশনের রাজশাহীতে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতাধীন দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষীর মাঝে পোনা মাছ বিতরণ করা হয়েছে। ‘ফিশ ফার্মিং প্রকল্প’র উদ্যোগে রাজশাহী-১ রাজশাহী-২, রাজশাহী-৩ ও নওগাঁ-৩ অঞ্চলের মোট ২২৬ জন মৎস্য চাষীদের মাঝে প্রত্যেককে বিনামূল্যে ‘এক হাজার’ পিস করে দুই লাখ ২৬ হাজার পিস গুণগতমান সম্পন্ন তেলাপিয়া মাছের পোনা বিতরন করা হয়। মাছের পোনা পেয়ে উপকারভোগী মৎস্য চাষী সদস্যরা ব্র্যাকের এধরনের উদ্যোগকে স্বাগত জানান। বুধবার (৩০ জুলাই) সকালে পবা উপজেলার রামচন্দ্রপুর হাট শাখা অফিস সহ ওয়েস্ট- ১ ডিভিশনের রাজশাহী জেলার চারটি উপজেলার ১৬টি শাখার ১৪০ জন মাছ চাষীকে এক লাখ চল্লিশ হাজার পিস এবং নওগাঁ জেলার দুটি উপজেলার ১০টি শাখার ৮৬ জন মাছ চাষীকে ৮৬ হাজার পিস তেলাপিয়া মাছের পোনা প্রদান করা হয়। পোনা মাছ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির রাজশাহী ১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল মতিন খান, ফিশ ফার্মিং প্রকল্পের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট আশরাফুল আলম, শস্য বীমা ফিল্ড কো-অর্ডিনেটর মো. রবিউল আউয়াল, ব্রাঞ্চ ম্যানেজার মোসা. নাসরিন সুলতানা সহ উপকারভোগী সদস্য এবং ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
