শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি ধ্বংসর পথে

Paris
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

আলিফ হোসেন : রাজশাহীর তানোরে দীর্ঘদিন যাবত অযত্ন-অবহেলায় পরিত্যক্ত ও ধ্বংস প্রায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি ভবন। অনেক আগেই ভবনের দরজা-জানালা এবং কিছু টিন-ইট খুলে নিয়েছে দুর্বৃত্তরা, এখন শুধু কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে ভাঙাচোরা ভবন। লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের অস্তিত্ব বিলীন হবার পথে।এতে নিজস্ব কৃষ্টি-কালচার ভুলে যেতে বসেছে ও পিছিয়ে পড়ছে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর শিশু-কিশোরেরা। তবে, এই কালচারাল একাডেমি পুনরায় চালুর জন্য জোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচালার একাডেমির কর্মকর্তাগণ।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ২০০৪ সালে বিএনপি-জামায়াত ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর, রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ,পরিচর্যার লক্ষ্যে এই কালচারাল একাডেমি গড়ে তোলা হয়। তানোর পৌর সদর থেকে প্রায় এক কিলোমিটার দুরে তানোর-মুন্ডুমালা সড়কের পাশে তালন্দ ইউনিয়নের (ইউপি) লব্বন্যাতলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের মাধ্যমে এ কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়। একাডেমিটি স্থাপনের পর অল্প কিছুদিন সেটি ব্যবহার হলেও দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে।
এদিকে এই কালচারাল একাডেমির নির্মাণ ব্যয় ও অন্যান্য কোন বিষয়ে কোন তথ্য উপজেলা প্রশাসনের কাছে নেই। ফলে, কালচারাল একাডেমির কোন তথ্য পাওয়া যাচ্ছে না। উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দাবি তুলেছেন এই কালচারাল একাডেমিটি চালু করে নিয়মিতভাবে তাদের কৃষ্টি-কালচার ও ঐতিহ্য রক্ষার সুযোগ করে দেয়া হোক। এ বিষয়ে তানোর উপজেলা পারগানা পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজেন বলেন, সরকারীভাবে সহযোগীতা না পাওয়ায় স্থাপনাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তিনি বলেন, এটি চালু না হওয়ায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সম্প্রদায়ের কৃষ্টি কালচার,সাংস্কৃতিক কার্যক্রম, সংরক্ষণ ও গবেষণা ধরে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এটি চালু করে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কৃষ্টি কালচার ও সংস্কৃতি সংরক্ষণের জোর দাবি জানান তিনি। এবিষয়ে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারার একাডেমির উপ-পরিচালক বেনজামিন টুডু বলেন, গত ২ বছর আগে তৎকালীন ইউএনও এবং সহকারী কমিশনারকে (ভূমি) সঙ্গে নিয়ে – তানোরের পরিত্যক্ত কালচারার একাডেমিটি পরিদর্শন করা হয়, কিন্তু এবিষয়ে কোন তথ্য পাওয়া যাচ্ছে না। তিনি বলেন কাগজপত্র পেলে এই একাডেমিটি পুনরায় চালু করা হবে। যদি কোন কাগজপত্র না পাওয়া যায়। নতুনভাবে কাজদগজপত্র তৈরি করে এই কালচারাল একাডেমি পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে খোঁজ নিয়ে কালচারাল একাডেমিটি চালু করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris