সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

ফুটপাতের ড্রেনের ঢাকনা গয়েব, ঝুঁকিতে পথচারীরা

Paris
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার : ‎রাজশাহী কলেজ হিন্দু ছাত্রবাসের সামনে থেকে যাদুঘর মোড় পর্যন্ত পথচারীদের চলাচলের জন্য ফুটপাত রয়েছে। ফুটপাতের নিচ দিয়ে রয়েছে গভীর ড্রেনেজ ব্যবস্থা। তবে কিছুদিন আগে ড্রেন পরিষ্কারের জন্য ড্রেনের ঢাকনা সরানো হয়। তারপর থেকে প্রায় ২২০ মিটার ফুটপাতের ৪টা ঢাকনা গায়েব হয়েছে। পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে অভিভাবকরা যখন হাটতে বের হন তখন সেই ঝুঁকিটা বেড়ে যায় বহুগুণ। সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেনের ঢাকনা গুলো রাস্তার সাথে সমান্তরালে অবস্থান করে এবং প্রায় মাঝামাঝি অবস্থানে রয়েছে।ফলে ছোট বাচ্চারা নিজ মনে দৌড়াদৌড়ি বা হাটাহাটি করার সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে।এছাড়াও পথচারীরা একটু অন্যমনস্ক হয়ে হাটতে লাগলেও একই দুর্ঘটনার কবলে পড়তে পারে। রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ছাত্র মামুন বলেন,আমরা প্রতিদিনই এই ফুটপাতটি ব্যাবহার করি। আমাদের মত প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ফুটপাত দিয়ে যাতায়াত করে।রাজশাহী নগরীর ব্যাস্ততম ফুটপাতের ড্রেনের ঢাকনা ৭ দিনের বেশি সময় ধরে গায়েব অথচ রাজশাহী সিটি কর্পোরেশন এখনও কোন ব্যাবস্থা গ্রহণ করেনি দেখে অবাক হচ্ছি। এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমরা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত যে কয়েকদিন পর পরই এই ঢাকনাগুলো চুরি হয়ে যাচ্ছে। তবে কে বা কারা চুরি করছে এই বিষয়ে আমরা সকলের কাছে তথ্য চাচ্ছি। আর যেগুলো ঢাকনা চুরি হয়েছে সেগুলো নতুন করে দেওয়ার ব্যবস্থা করছি। তিনি আরও জানান যে আমরা সকলকে বার বার সতর্ক করার পরও কোন কাজ হচ্ছে না। সকলের সচেতনতাই পারে এই চুরি আটকাতে। উল্লেখ্য শুধু রাজশাহী কলেজ হিন্দু ছাত্রাবাসের সামনের ফুটপাতের এই ঢাকনা চুরি হয়েছে তা নয় আরও বেশ কয়েক জায়গার ঢাকনা প্রতিনিয়ত চুরি হচ্ছে। ফলে সচেতনতা ও পুলিশের টহল জোরদার করার দাবি সচেতন মহলের।


আরোও অন্যান্য খবর
Paris