২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সোনালী ব্যাংক সিবিএ’র কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
সোনালী ব্যাংক সিবিএ’র কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের শ্রমিক দল অন্তর্ভুক্ত ব্যাংক পেশাজীবী সংগঠন সিবিএ’র সদ্য বিলুপ্ত কমিটি আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে পূর্বের কমিটি বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে। বুধবার (০৯ জুলাই) বেলা সাড়ে ৩ টায় রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের শ্রমিক দল অন্তর্ভুক্ত ব্যাংক পেশাজীবী সংগঠন সিবিএ’র (বি-৬৬৪) সদ্য সাবেক সভাপতি আহসান হাবিব।তিনি বলেন, মাত্র সাত মাসের ব্যবধানে কোন কারণ ব্যতিরেকেই আমাদের কমিটি সোনালী ব্যাংক পিএলসি সিবিএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন আকস্মিক এবং অনাকাঙ্ক্ষিতভাবে বিলুপ্ত ঘোষণা করেন। তার এহেন কর্মকান্ডে আমরা অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ হয়ে আপনাদের মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির কাছে আবেদন জানাচ্ছি যেন বর্তমান কমিটি বাতিল ঘোষণা করে পূর্বের কমিটি বহাল রাখেন। এ সময় সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের শ্রমিক দল অন্তর্ভুক্ত ব্যাংক পেশাজীবী সংগঠন সিবিএ’র (বি-৬৬৪) সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম আলী,সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরশাদ আলী পল্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন