স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর ফার্নিচার শ্রমিক ইউনিয়ন এর তালাইমারি বালুঘাটে গতকাল শুক্রবার (৪ জুলাই) বিকালে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোজ্জামেল হক। সভায় প্রধান অতিথি ছিলেন মিনিস্টারি অফ লেবারের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজশাহী জেলা শাখার সভাপতি ওয়াদুদ-উল-মো.তাকাদ্দাছ কাজল। বিশেষ অতিথি ছিলেন জজ কোর্ট, রাজশাহীর এ্যাড. মো. আরিফুর রহমান। সভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সদস্য মো. রফিকুল ইসলাম, সহ সভাপতি মো. আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক মো. জারজিশ। সভা পরিচালনা করেন, সদস্য মো. কামাল হোসেন সরকার, সভায় সর্বসম্মতি ক্রমে আগামী ৪৫ দিনের মধ্যে অত্র ইউনিয়নের একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন পরিচালনা করার জন্য ৩ সদস্য এর নির্বাচন কমিশন গঠন করা হয়। এ্যাড. মো. আরিফুর রহমান কে প্রধান করে এবং ওয়াদুদ-উল-মো. তাকাদ্দাছ কাজল ও মো. রফিকুল ইসলামসহ নির্বাচন কমিশন গঠন করা হয়। সভা শেষ সভাপতি সকল শ্রমিক এর সুস্থ দীর্ঘায়ু কামনা ও মহান আল্লাহ পাক এর নিকটে শুকরিয়া আদায় করে সভা শেষ করেন।