শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Paris
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ দিয়াড়মানিকচক গ্রাম থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাজিমুল হোসেন (৩৭), সে দিয়াড়মানিকচক গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন। এসআই (নিরস্ত্র) মোঃ এম এ কুদ্দুস ফোর্সসহ রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ নাজিমুল হোসেনের বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়ন কক্ষে রাখা একটি কালো পলিথিনের ভিতর থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় হেরোইন কারবারি মোঃ জয়নাল নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তার গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris