বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

লালপুরে বিএনপির রাজনীতিতে ভাই-বোনের দলীয় কোন্দল

Paris
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির রাজনীতিতে ভাই ও বোনের মধ্যে দলীয় কোন্দল প্রাকাশ্যে রুপ নিয়েছে। ফলে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। বিএনপির বর্ষিয়ান নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাঃ ইয়াসির আরশাদ রাজন এবং সাবেক প্রতিমন্ত্রীর ছোট মেয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের মধ্যে দলীয় কোন্দল দেখা দিয়েছে। এই নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। চলতি জুন মাসের ১৫ তারিখে বিএনপির ব্যানারে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রীর মেয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। তিনি নিজেই জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোয়ন প্রতাশী হিসেবে ঘোষণা দেন। এবং তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে আশা করেন। এদিকে ২৮ জুন বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবদল ও ছাত্রদলের ব্যানারে তারুণ্যের সমাবেশ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক প্রতিমন্ত্রীর বড় ছেলে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন। জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তার নিজের নাম ঘোষণা করবেন বলে বিএনপির একাধিক নেতা-কর্মীর মাধ্যমে জানা গেছে। ভাই ও বোনের কোন্দল নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে আলোচনার ঝড়। আর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। ভাই ও বোনের মধ্যে কে পাবেন দলীয় মনোনয়ন আর কেইবা হবে এই আসনের ধানের শীর্ষের কান্ডারি। নাকি ভাই ও বোনের কোন্দলের কারণে বিএনপির হাইকমান্ড কি অন্য কাউকে দলীয় মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিবেন। এই নিয়ে চিন্তায় ভুগছেন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। মতামত, নাম প্রকাশে অনইচ্ছুক একাধিক বিএনপির সর্মথক বলেন, বিএনপির বর্ষিয়ান নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছে ষড়যন্ত্রকারীরা। যাতে সাবেক প্রতিমন্ত্রীর পরিবার দলীয় মনোনয়ন বঞ্চিত হন। এবিষয়ে রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিরা বলেন, সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছেলে রাজন এবং মেয়ে পুতুল এক সাথে রাজনীতি না করলে সাবেক প্রতিমন্ত্রীর পরিবার বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হতে পারেন।


আরোও অন্যান্য খবর
Paris