শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউসিবি বাফুফে ফুৃটবল লীগে বগুড়া জেলা চ্যাম্পিয়ন

Paris
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

স্পোর্টস রিপোর্টার : রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ইউসিবি বাফুফে অনুর্ধ্বÑ১৫ ফুৃটবল লীগের প্রাথমিক পর্বের রাজশাহী অঞ্চলের ফাইনাল খেলা গতকাল শুক্রবার (২৭ জুন) বিকেলে অনুষ্ঠিত হয়। সফররত বগুড়া জেলা ২-০ গোলে স্বাগাতিক রাজশাহী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে সাকিব ২০ ও হাবিব হোসেন ৪৩ মিনিটে ১টি করে গোল করে। বগুড়ার সাকিব ম্যাচ সেরা ও কারিমুল ম্যান অব দ্যা টুনাূমেন্ট নির্বাচিত হয় বলে ম্যাচ কমিশনার ও সাবেক ফুটবলার কে এম মোসাদ্দেকুল কুদ্দস সিদ্দিকী সেলিম জানান। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল আলম, সহকারী কমিশনার বুরহান উদ্দিন, নাসিফ আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, ইউসিবি ব্যাংকের ভিপি ও রিজিওনাল হেড নুপুর কর্মকার, এফএভিপি ও হেড অফ ব্রাঞ্চ মোঃ আমানুল্লাহ ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মেহেদী হাসান পুলক উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, জেলা দলের ম্যানেজার ও সদস্য মোঃ সাইফুল ইসলাম কালুসহ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও রাজশাহী বগুড়া জেলা দলের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris