সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

হযরত ইউসুফ (আঃ) এর কবরে ইহুদিরা, আটকে রাখল ফিলিস্তিনিরা

Paris
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ফিলিস্তিনের পশ্চিমতীরের নাবলুসে হযরত ইউসুফ (আঃ) এর কবরে গিয়েছিল ইহুদিরা। তবে ইসরায়েলি সেনাদের না বলে যাওয়ায় সেখানে তাদের আটকে রাখে ফিলিস্তিনিরা। এ নিয়ে দ্বন্দ্ব শুরু হলে তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে হয়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল গতকাল শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানিয়েছে, ইহুদিদের আরও কয়েকটি দল ইউসুফ (আঃ) এর কবরে যেতে চেয়েছিল। কিন্তু নাবলুসে প্রবেশের আগেই তাদের আটকে দেওয়া হয়। বার্তাসংস্থা ওয়াল্লা জানিয়েছে, ইসরায়েলের ইহুদি এবং ফিলিস্তিনি মুসলিমদের মধ্যে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ওই সময় বেশ কিছু ইসরায়েলি আহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে অপর সংবাদমাধ্যম ইসরায়েলি হাইম জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রথমে ওই ইসরায়েলিদের উদ্ধার করে ফিলিস্তিন অথরিটি পুলিশ। এরপর তাদের ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে হযরত ইউসুফ (আঃ)-কে ইহুদিরা জ্যাকব নামে ডাকে। নাবলুসে যে কবরটিকে ইহুদিরা হযরত ইউসুফ (আঃ) এর কবর মনে করে, সেটিকে কিছু মুসলিমরা অস্বীকার করেন। তারা বলে থাকেন, এখানে হযরত ইউসুফ নয়, এখানে ১৮ শতকের মুসলিম পণ্ডিত শেষ ইউসুফ দাওইকতকে সমাহিত করা হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল/এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris