৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কিন্ডারগার্টেন স্কুলগুলো বেকারত্ব কমাতে সহায়তা করছে : মিলন

প্রকাশিত: ২১ জুন ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি, রাজশাহী
কিন্ডারগার্টেন স্কুলগুলো বেকারত্ব কমাতে সহায়তা করছে : মিলন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : শিক্ষা হচ্ছে জাতীর মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতী উন্নতির শিকড়ে উঠতে পারেনা। হাজার হাজার বছর পূর্ব থেকেই শিক্ষা চালু আছে। তবে এর ভিন্নতা ছিলো, এখনো রয়েছে। কিন্ডারগার্টেন গুলো এর বাহিরে নয়। সরকারী-বেসরকারী শিক্ষা প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোতে যখন শিক্ষা চলছে নানা তালবাহা। শিক্ষার নামে চলতে ধ্বংশাত্বক রাজনীতি, চলছে নিলর্জ্জ দলীয়করণ। ঠিক ঐ সময় হতে গুনগত শিক্ষার দায়িত্ব হাতে তুলে নিয়েছে কিন্ডারগার্টেন গুলো। এখানকার শিক্ষকরা পান স্বল্প বেতন। তার পরেও তারা নিজের সবটুকু দিয়ে শিশুদের মনের ভিতরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন বলে জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল এসোসিয়েশনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। রাজশাহী বিভাগীয় কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল এসোসিয়েশনের সভাপতি আলতাফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক সদস্য মাজদার রহমান, প্রচেষ্টা শিশু নিকেতনের ব্যবস্থাপনা পরিচালক শাহজামান, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আলহাজ¦ বকুল আহম্মেদ ও নওহাটা সরকারী ডিগ্রী কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল আলাউদ্দিন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল এসোসিয়েশনের অর্থ সম্পাদক রবিউল ইসলাম (নিলয়)। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল খায়ের।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন