শুক্রবার

১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ পরীক্ষা হবে ডিসির অধীনে

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নন-টিচিং স্টাফ অর্থাৎ, কর্মচারী নিয়োগে নতুন নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী—কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নিয়োগ কার্যক্রম তদারকি করবে। আর নিয়োগ পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পরিচালিত হবে। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মিজানুর রহমানের কক্ষে আয়োজিত এক সভায় এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে প্রায়ই অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য ক্ষেত্র বিশেষে ৮ থেকে ১৫ লাখ টাকা ঘুস দিতে হয়। এটি বন্ধ করতেই কেন্দ্রীয়ভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে একটি প্রস্তাব করা হয়েছিল। এ প্রস্তাব অনুমোদন হয়েছে। নিয়োগ নীতিমালায় কোনো পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা বলেন, এমপিও নীতিমালায় নিয়োগের যে শর্ত আছে, সে অনুযায়ীই নিয়োগ হবে। এখানে কোনো পরিবর্তন করা হয়নি। কেন্দ্রীয়ভাবে মাউশি নিয়োগ কার্যক্রম তদারকি করবে। আর পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন ডিসিরা। অর্থাৎ কিছুটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ্ধতি ফলো করা হবে। জানা গেছে, গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের কাছে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএকে দেওয়ার প্রস্তাব করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। প্রস্তাবে নন-টিচিং স্টাফ নিয়োগ ম্যানেজিং কমিটির কাছ থেকে ডিসি কিংবা মাউশির মাধ্যমে করার প্রস্তাব করা হয়। অবশেষে সেই প্রস্তাবে অনুমোদন দিলো মন্ত্রণালয়।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris