শুক্রবার

১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হলো না তা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Paris
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

আরা ডেস্ক : দেশে ফিরলেও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে গ্রেফতার না করার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘তার (সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ) বিরুদ্ধে তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষে সে দোষী হলে শাস্তি পাবে আর নির্দোষ হলে ছাড়া পাবে।’ সোমবার (০৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার পুলিশ স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হবে-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তাকে (সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ) বিদেশে যেতে দেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তিন জন উপদেষ্টা তদন্ত করছে। তাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তারা নির্দোষ হলে ছাড়া পাবে আর দোষী হলে শাস্তি পাবে।’ আড়াইহাজারের ডাকাতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদক ও ডাকাতির বিষয়ে আপনারা জনগণকে সচেতন করবেন। ডাকাতি বন্ধে পুলিশের পাশাপাশি জনগণকে সজাগ করবেন। আড়াইহাজার কিন্তু ডাকাতি কবলিত এলাকা। সবাই চেষ্টা করলে ডাকাতি অবশ্যই বন্ধ হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরে ব্যাংকের অবস্থা কী ছিল তা আপনারা জানেন। এখন অর্থনীতি অবস্থা ভালো হচ্ছে। আমরা পুলিশের জন্য ২০০ গাড়ি কিনেছি। পরে প্রত্যেকটি থানার জন্য গাড়ি কেনা হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগম, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনসহ প্রমুখ।

 


আরোও অন্যান্য খবর
Paris