২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাসযোগ্য করে নতুন শহর গড়ে তোলার প্রতিশ্রুতি মেয়র লিটনের

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পেশাল নিউজ
বাসযোগ্য করে নতুন শহর গড়ে তোলার প্রতিশ্রুতি মেয়র লিটনের
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গতকাল শুক্রবার বিকালে রাজশাহী নগরীর সিএন্ডবি এলাকায় অমর একুশে শহীদদের স্মরণে আল-আকসা একুশে টাওয়ার-এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রেডা (রাজশাহী ডেভলপমেন্ট এন্ড রিয়েল স্টেট এসোসিয়েশন) এর সভাপতি তৌফিকুর রহমান লাভলু, রেডা’ার সেক্রেটারি ও আল আকসা ডেভলোপারস(প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। আরো উপস্থিত ছিলেন আল আকসা চেয়ারম্যান লেঃ ইউং কমান্ডার (অবঃ) আশরাফুল হকসহ রেডার সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র লিটন তাঁর উপস্থিত বক্তব্যে বলেন, নগরীতে চলাফেরার সময় অনেক ডেভলপারস্ প্রতিষ্ঠানের সাইনবোর্ড আমার চোখে পড়ে। কিন্তু আল আকসা ডেভলোপারস (প্রাঃ) লিমিটেড আমার চোখে অন্যতম। আর এর অন্যতম কারণ হলো, তারা প্রত্যেক ক্রেতাকে দেওয়া প্রতিশ্রতিনানুযায়ী সুনির্দিষ্ট সময়ের মধ্যেই ফ্ল্যাট হস্তান্তর করার সক্ষমতার প্রমাণ দেখিয়েছেন। তিনি আরো বলেন, বিশে^র অন্যান্য উন্নত দেশগুলোর সুউচ্চ ভবনের উপরে লাল রংয়ের সাইনবোর্ড লাগানো থাকে, ঠিক তেমনিভাবে নগরীর বিভিন্ন স্পটে নির্মিত আল-আকসার এ্যাপাটমেন্টগুলোর উপরেও লাল রংয়ের সাইনবোর্ড লাগানো আছে।

এতেকরে, শহরের ভাবগার্ম্ভিয আর আধুনিকতার প্রতিচ্ছবি ফুটে উঠে। তিনি সকল হাইরাইজ ভবন নির্মাণের পর উক্ত ভবনগুলোর একাংশে সবুজায়নের ছোয়া রাখারও পরামর্শ দেন। এতেকরে, যেমন বৃদ্ধি পাবে সৌন্দর্য, ঠিক তেমনিভাবে দেশের অন্যান্য শহরের চাইতে রাজশাহী নগরীর উন্নয়নে ভিন্নতাও পাবে। নগরীর জনগণের নিরাপত্তা আর ভবিষ্যতের কথা চিন্তা করে আরডিএ-এর বিল্ডিং কোড মেনে বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করার জন্য তিনি সকল ডেভলোপারদের প্রতি দিকনির্দেশনা দেন। নগরীর উত্তরপার্শে^র অংশে ক্রমবর্ধমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও জানান মেয়র লিটন।

তিনি আরো বলেন, নগরীর উত্তরদিকে তৈরি করা হবে নতুন শহর। আরো বেশি বাসযোগ্য করে গড়ে তোলার জন্য সুপরিকল্পিত ভাবে নতুন শহরের ৪০ শতাংশ থাকবে ফাঁকা আর অবশিষ্ট ৬০ শতাংশে নির্মাণ করা হবে বিভিন্ন ধরনের অবকাঠামো। ঢাকা শহরের এ্যাপাটমেন্টগুলোর চাইতে আমাদের রাজশাহী নগরীর বহুতল ভবনের সার্বিক অবস্থা অনেকটাই ভাল।

রাজশাহী নগরীতে আল আকসা ডেভলোপারস(প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী তাঁর উপস্থিত বক্তব্যে বলেন, আমাদের প্রতিষ্ঠান কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে নির্মাণাধীন টাওয়ারগুলোর নামে রয়েছে কিছুটা ভিন্নতা। বিজয় টাওয়ার, স্বাধীনতা টাওয়ার ও একুশে টাওয়ার এর নাম করণের পেছনে প্রধান অভিপ্রায় হচ্ছে, দেশমাতৃকা আর দেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা আর বিজয়ের কথা দেশের পরবর্তী প্রজন্মেও কাছে দেশের গৌরব আর ইতিহাসকে তুলে ধরার পাশাপাশি সেটি সকলের মাঝে সর্বদা উজ্জীবিত করার একটি ক্ষুদ্র চেষ্টা। তিনি আরো বলেন, আমাদের নগরবাসির কপাল ভাল বলেই আমরা না চাইতেই মেয়র মহোদয়ের মতে একজন স্বপ্নবাজ ব্যক্তি পেয়েছি।

মেয়র লিটনের বিশেষ অবদান আর অনুপ্রেরণার জন্যই আমাদের এই মফস্বল শহর আজ রূপান্তরিত হয়েছে উন্নত শহরে। মেয়র মহোদয়ের জন্যই বিশ^বাসির কাছে রাজশাহী শহরটি সুপরিচিতি লাভ করেছে দূষণমুক্ত নগরী হিসেবে। আগামীতে রাজশাহী নগরীকে দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মেয়র মহোদয়ের পাশাপাশি রেডার সকল সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পর্যটন নগরী হিসেবে একটি শহরকে গ্রহণযোগ্য করতে হলে অন্যান্য আনুসঙ্গিক বিষয়াদিও পাশাপাশি প্রয়োজন কমপক্ষে দুটো ফাইপ স্টার কিংবা থ্রী স্টার মানের আবাসিক হোটেল।

মেয়র মহোদয় যদি সরকারিভাবে রেডাকে সহোযোগিতা করেন তবে, আমারা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রাজশাহী শহরকে বিশে^র কাছে অত্যন্ত গ্রহণযোগ্য করে গড়ে তুলতে পারবো বলেও মিজানুর রহমান কাজী তার বক্তব্যে তুলে ধরেন। নগরীর রিয়েল স্টেট এন্ড ডেভলোপারস প্রতিষ্ঠানগুলোকে নানাভাবে সাহায্য সহোযোগিতা করার জন্য তিনি মেয়র মহোদয়কে অশেষ ধন্যবাদ জানান। ২০১৪ সালে দিকে সূউচ্চ এ্যাপার্টমেন্ট নির্মাণের মাধ্যমে যাত্রা শুরু করা আল আকসা ডেভলোপারস(প্রাঃ) লিমিটেড এ পর্যন্ত চারটি এ্যাপার্টমেন্ট ক্রেতাদেও কাছে হস্তান্তর করার গৌরভ অর্জন করেছে।

এছাড়াও আরো আটটি প্রজেক্টেও কাজ চলমান রয়েছে। নিজেদের প্রতিশ্রুতিনানুযায়ী সুনির্দিষ্ট সময়ের মধ্যেই ফ্ল্যাট হস্তান্তরের মাধ্যমে চলমান এ্যাপাটমেন্টগুলোর কাজ সম্পন্ন করার কথাও জানান কাজী। এছাড়াও আরো রয়েছে বেশ কয়েখটি আপ-কামিং প্রজেক্ট। আরডিএ অথোরিটির দেওয়া সুনির্দিষ্ট বিল্ডিং কোডানুযায়ী নগরীর চলমান এ্যাপাটমেন্টগুলো নির্শাণ করার প্রতিও গুরুত্ব দেন তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন