আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ
তথ্য বিবরণী : যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি অনুযায়ী ২১ ফেব্রয়ারি রাত ১২.০১ মিনিটে জেলা প্রশাসক, রাজশাহীর কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।
মহানগরীর সড়ক দ্বীপসমূহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জ্বিত করা হবে। সকাল ১১.০০ টায় শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে বাদ যোহর এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধামত সময়ে বিশেষ প্রার্থনা করা হবে। বিকাল ৩.০০ টায় শিল্পকলা একাডেমিতে ‘জাতীয় জীবনে একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
রাসিকের কর্মসূচি
প্রেস বিজ্ঞপ্তি : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ যথাযথ মর্যাদায় উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২ টা ০১ মিনিটে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে কাউন্সিলর-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন। সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ ওয়ার্ড কার্যালয় ও সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ,
বাদ যোহর সোনাদীঘিস্থ রাজশাহী সিটি কর্পোরেশন জামে মসজিদ ও নগর ভবন ওয়াক্তিয়া মসজিদে জাতির শান্তি অগ্রগতি ও ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিকেল ৩টায় নগর ভবনে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় নগর ভবন সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখিত কর্মসূচিসমূহে সকলকে অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।
