২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে সমকাল বিএফএফ বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ৯:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে সমকাল বিএফএফ বিতর্ক প্রতিযোগিতা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২১’ এর রাজশাহী জেলা পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবের সভাপতিত্বে ও সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।

উদ্বোধনীতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। ফাইনাল বিতর্কে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গভ: ল্যাবরেটরি হাই স্কুল। গভ: ল্যাবরেটরি হাই স্কুলের হয়ে বিতর্কতে অংশ নেন সৈয়দ সিনদীদ আহমেদ, হাসান আদীব রূপন ও সানজাদ বিন আনোয়ার। অন্যদিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হয়ে বিতর্কে অংশ নেন তাসনিয়া তুজাহিম অহনা, তাসমিয়া আখতার প্রাপ্য এবং নায়মা তাসনিম আভা।

এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সানজাদ বিন আনোয়ার। রাজশাহী নগরীর মোট আটটি বিদ্যালয় এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার সেমিফাইনালে সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল গভ: ল্যাবরেটরি হাই স্কুল এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল রাজশাহী কলেজিয়েট স্কুল।

ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক। অন্য রাউন্ডে মডারেটর হিসেবে ছিলেন সাবেক বিতার্কিক কাওসার হোসাইন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, সমকাল সুহৃদ আরিফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, লিখন আহমেদ, তোফাজ্জল ইসলাম, রুবাইয়া জান্নাত বৃষ্টি, ফারহানা রাখা, রফিক রোহান শাহ, রেদওয়ান আহমেদ, হাদিউল ইসলাম। অনুষ্ঠানে রাজশাহী বিশ^বিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল কলেজ শাখা সুহৃদ সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন