২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় কৃষক লীগের সংবর্ধনা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ৯:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় কৃষক লীগের সংবর্ধনা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর বাগমারার বড়বিহানালী ইউনিয়ন কৃষকলীগের নবগঠিত ওয়ার্ড কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বড়বিহানালী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ মাঠে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু।

ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জনাব আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাসবুল ইসলাম, সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন আলী প্রামানিক, বাগমারা উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক কাসেম আলী, সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ন সম্পাদক কামরুজ্জামান ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন