রাজশাহীতে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ৫০০ পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামো জগন্নাথপুর ফুলদিয়ারী গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে কারন আলী (৩৭)।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কারন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
