সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

‘ভারত সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব দেবে পাকিস্তান’

Paris
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। গত বৃহস্পতিবার সেনাদের মহড়া পরিদর্শনের সময় তিনি এই হুঁশিয়ারি দেন। একটি ট্যাংকের ওপর দাঁড়িয়ে মুনির বলেন, ‘এ বিষয়ে কোনো অস্পষ্টতা নেই। ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ়।’ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে সংবাদমাধ্যম ‘দ্য ডন’ জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর মংলা স্ট্রাইক কর্পস পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক মহড়া’ চালিয়েছে। সেনাপ্রধান মুনির সেখানে গিয়েছিলেন। এ সময় তিনি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন। এদিকে, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, পাকিস্তান আগে থেকে যুদ্ধে জড়াবে না। তবে ভারত যদি যুদ্ধ শুরু করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার ও জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। তবে ভারতীয় পক্ষ থেকে যদি কোনো কিছু ঘটে, তবে আমরা সর্বশক্তি দিয়ে তার জবাব দেব।’ গত ২২ এপ্রিল ভারত-শাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। নয়াদিল্লি অভিযোগ করেছে, এই হামলার সঙ্গে পরোক্ষভাবে পাকিস্তান জড়িত। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে, ভারত এই ঘটনা নিয়ে রাজনীতি করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘পেহেলগামের ঘটনা নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছে, যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ।’-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris