মঙ্গলবার

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সংসদ ভোট-গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান-ইসরায়েল আমি কাঁদলেও লোকে হাসে : সামলান খান নির্বাচননে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার ‘গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু’ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষা সমাপনী, বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ সাংবাদিক সংস্থার নির্বাচনী তফশীল ঘোষণা হাদী ও এরশাদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আইনের আওতায় আনতে হবে : মিনু তারেক রহমানের মন্তব্য, যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে

এবার আবুধাবি মাতাবেন জেনিফার লোপেজ

Paris
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

মার্কিন গায়িকা, মডেল ও অভিনেত্রী জেনিফার লোপেজ। গান, অভিনয় অথবা কনসার্ট নিয়ে অনেকদিন ধরে নেই খবরের শিরোনামে। তবে এবার জানা গেল এ বছরের জুলাই মাসে আবুধাবিতে কনসার্ট করবেন তিনি। আবুধাবি হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর। শহরটি আবুধাবি সেন্ট্রাল ক্যাপিটাল ডিস্ট্রিক্টের আসন, আবুধাবি আমিরাতের রাজধানী শহর এবং দুবাইয়ের পরে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর। শহরটি একটি টি-আকৃতির দ্বীপে অবস্থিত। সেখানে ২৯ জুলাই, ইতিহাদ অ্যারেনার ইয়াস আইল্যান্ডে পারফর্ম করবেন জেনিফার। যাতে থাকবে চোখ ধাঁধানো আতশবাজির খেলাও। এটি হবে মধ্যপ্রাচ্যে জেনিফারের একমাত্র শো। যার টিকিট এরই মধ্যে অনলাইনে ছাড়া হয়েছে। এই কনসার্টের সর্বোচ্চ টিকিট মূল্য রাখা হয়েছে ১ হাজার ৯৫ দেরহাম। এদিকে মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের ২০২৪ সালে এক মাস আগে ঘোষণা দেওয়ার পরও সাতটি কনসার্ট বাতিল করা হয়। টিকিট বিক্রির কোম্পানি টিকিটমাস্টারের বরাতে খবরটি নিশ্চিত করে মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি। এরপর থেকে সেভাবে কনসার্ট করা হয়নি তার। তবে এরই মধ্যে আরও একটি স্টেজ শোয়ের খবর পাওয়া গেছে জেনিফারের। জানা গেছে, আবুধাবি কনসার্টের আগে ৬ জুন ওয়াশিংটনে গান গাইবেন তিনি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris