শুক্রবার

১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

১ লাখ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা-জাতিসংঘ মহাসচিব

Paris
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় চার দিনের সফরে ঢাকা আসছেন। চার দিনের সফর হলেও তিনি মূলত ১৪ ও ১৫ মার্চ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘের মহাসচিব। এরপর তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে রোহিঙ্গা শিশুদের সঙ্গে তার একটি অনুষ্ঠান রয়েছে। রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটি প্রেজেন্টেশন দেখানো হবে। এরপর তিনি রোহিঙ্গাদের কালচারাল সেন্টারে বিভিন্ন কর্মসূচি দেখবেন। এছাড়া তিনি তরুণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। তিনি কক্সবাজারে একটি লার্নিং সেন্টারও পরিদর্শন করবেন। এরপর ওইদিনই তিনি ঢাকায় ফিরবেন। শফিকুল আলম আরও জানান, পরদিন শনিবারও জাতিসংঘের মহাসচিব ব্যস্ত সময় কাটাবেন। তিনি এদিন সকালে ঢাকায় জাতিসংঘের অফিস পরিদর্শন করবেন। দুপুরে ঐকমত্য কমিশন ও নাগরিক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। রাতে তিনি তার সম্মানে প্রধান উপদেষ্টার আয়োজনে এক ডিনার পার্টিতে যোগ দেবেন। পরদিন ১৬ মার্চ ঢাকা ত্যাগ করবেন আন্তোনিও গুতেরেস। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামীকাল শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের এক লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে ইফতার করবেন। গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন। শুক্রবার প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই ফ্লাইটে কক্সবাজারে যাবেন। কক্সবাজারে ড. ইউনূস মডেল মসজিদ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব সেখান থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সন্ধ্যায় উভয়ে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris