শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

বাগমারায় অবৈধ স্থাপনা উচ্ছেদে রহস্যের সৃষ্টি!

Paris
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

মচমইল থেকে সংবাদদাতা : উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মধ্যে সমন্বয়তা না থাকায় রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ বাজারের চৌরাস্তার পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারছেনা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার এমন কর্মকান্ডে হতাস হয়েছেন এলাকাবাসী। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশ না নেয়ায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে সাধারন মানুষের মধ্যে। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আবারো ১৯ ফেব্রুয়ারী এলাকার শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত একটি অভিযোগপত্র রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর পাঠিয়েছেন।
লিখিত অভিযোগ পত্রে জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চৌরাস্তার (আলীমুদ্দিনের মোড়) উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সরকারী সম্পত্তি অবৈধ দখলদারদের উচ্ছেদে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। যানজট সৃষ্টি ও রাস্তার জায়গা অবৈধ ভাবে দখল করে এলাকার প্রভাবশালীরা বিভিন্ন ধরনের পাকা বাড়ি ও দোকানপাট নির্মান করে ভাড়া দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধী করছে। ওই সকল অবৈধ দোকান পাট নির্মানের কারনে জনগনের চলচলের পথে ব্যাপক ব্যাঘাত ঘটিয়েছে। ওই চৌরাস্তটিতে প্রতিদিনই কোন না কোন ধরনের গাড়ী দুর্ঘটনার ঘটনা ঘটছে। এমন ঘটনার কারনে এলাকার শিক্ষার্থী ও সচেতন মানুষ সংঘবদ্ধ হয়ে অবৈধ স্থাপনা উচ্ছে ও রাস্তাটি জনসাধারনের চলাচলের পথ সুগম করতে বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করছেন। এর পূর্বেও গত ১৩ নভেম্বর ২০২৪ ইং তারিখে ভবানীগঞ্জ চৌরাস্তার পানি উন্নয়ন বোর্ডের জায়গাটির অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জনসাধারনরে চলাচলের পথ সুগম করতে ভবানীঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, ফাজিল মাদ্রসা, মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীসহ এলাকার শতাধিক সচেতন মানুষ বর্তমান সরকারের উপদেষ্টা, বিভাগীয় কমিশনার রাজশাহী, জেলা প্রশাসক রাজশাহী ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। প্রথম দিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগন অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে পদক্ষেপ নেয়ার চেষ্টা করলেও পরে রহস্যজনক কারনে তা বন্ধ হয়ে যায়।
স্থানীয় লোকজনের অভিযোগ, এলাকার প্রভাবশালী মহলটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে গোপনে আত্মাত করার কারনেই অবৈধ দখলদারদের উচ্ছেদে ব্যাপক অনিহা প্রকাশ করেছেন তিনি। প্রথম দিকে তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা গ্রহন করলেও পরবর্তিতে সেখান থেকে সরে আসেন ওই কর্মকর্তা। যার কারনেই সাধারন মানুষের মধ্যে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে উপজেলা প্রশাসনের ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা গুলোতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বর্তমান সরকারের উপদেষ্টাসহ সরকারের উবর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আসলে আমাদের জায়গা গুলোতে গড়ে উঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হবে। অপরদিকে যোগাযো করা হলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গার সাথে উপজেলা প্রশাসনের জায়গা সম্পৃক্ত থাকার কারনে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগীতা পেলে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনগনের চলাচলের রাস্তা প্রশস্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।

 


আরোও অন্যান্য খবর
Paris