৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সামাদ গ্রেপ্তার

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি, রাজশাহী
পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সামাদ গ্রেপ্তার
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস এ্যাডভোকেট আব্দুস সামাদ’কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গক বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ তার বাড়ি ঘিরে ফেলেছে এটা জানতে পেরে সে ছাগলের ঘরে লুকিয়ে থাকে। সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ জানায়, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিল। যাতে সবাই নাশকতার কাজ নির্দেশ মত পালন করতে পারে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করেছিল বেশ কিছুদিন থেকে। তাই তাকে আটক করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন