সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গোদাগাড়ীতে যশোর গবেষণা দলের সফর

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে কাজ করে যশোরের গণগবেষণা দল। উন্নয়ন ও গবেষণা নিয়ে কর্মরত রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে যশোরের গণগবেষণা দলের ৭ জন জন প্রতিনিধি রাজশাহীর গোদাগাড়ীর ২৮ ও ২৯ জানুয়ারী রিশিকুল ইউনিয়নের মান্ডইল ও তালাই কুন্দলিয়া, মাটিকাটা ইউনিয়নের চৌদুয়ার ও আদাড়পাড়া, পাকড়ী ইউনিয়নের পাকড়ী জাওইপাড়া এবং দেওপাড়া ইউনিয়নের জীওলমারী গ্রামে গঠিত গণগবেষণা দলগুলো পরিদর্শন করে সামাজিক সমস্যাবলী চিহ্নিতকরণ ও নিরসনের নানা উপায় নিয়ে মত বিনিময় করেন। উল্লেখ্য, রিইব-এর বর্তমান প্রকল্পটি যশোর সদরের ৪টি ইউনিয়ন ও রাজশাহীর গোদাগাড়ীর ৪টি ইউনিয়নে পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে আদিবাসী, দলিত ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজন তাদের জীবনমানের উন্নয়নে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন। সফরকারী দলে ছিলেন মিনা বিশ্বাস, চৈতন্য দাস, পলাশ পাল, লিলি বিশ্বাস, ঝর্ণা রায়, শিখা দাস ও সেজুতি মণ্ডলএবং স্বাগতিক দলে ছিলের লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। উল্লেখ্য, রাজশাহীর ৭ জন গণগবেষক ইতোপূর্বে যশোরের মাঠ পরিদর্শন করে।


আরোও অন্যান্য খবর
Paris