২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রের সাথে তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের সাক্ষাৎ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়রের সাথে তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ ও কাউন্সিলরবৃন্দ। গতকাল বুধবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ। এ সময় রাসিক মেয়র তাদের মিষ্টি খাওয়ান। সাক্ষাৎকালে তারা তাহেরপুর পৌরসভার উন্নয়নে রাসিক মেয়রের সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন তাদের সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

এদিকে তাহেরপুর পৌরসভার পুনরায় নির্বাচিত মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ বুধবার রাত ৮টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে এসে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকারসহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, তাহেরপুর পৌর আওয়ামী লীগ সভাপতি মনসুর আলী মৃধা প্রমুখ। এ সময় মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ-কে মিষ্টিমুখ করান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন