সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

Paris
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটা তারের বেড়া নির্মাণ কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার থেকে শুরু হয়ে মঙ্গলবার (০৭ জানুয়ারি) পর্যন্ত বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির পিলার নম্বর ১৭৭-এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায় এই পরিস্থিতি চলমান। স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, গত সোমবার বিকেলে বিষয়টি মীমাংসায় পাতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার বিএসএফের পক্ষ থেকে আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সতর্ক অবস্থান নেয় বিজিবি। স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, গত সোমবার সকাল ১০টার দিকে শূন্য লাইনে কাঁটা তারের বেড়া দিচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই উত্তেজনা চলছে। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রাস্তা নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মালদহের জেলা প্রশাসক নীতিন সিংহানিয়া জানান, আপাতত পরিস্থিতি স্বাভাবিক। বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে। জেলা পুলিশও পরিস্থিতির তদারকি করছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris