২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রুয়েটে প্রফেসর তোহুর আহমেদ’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রুয়েটে প্রফেসর তোহুর আহমেদ’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. তোহুর আহমেদ গত ১২ ফেব্রুয়ারি নিজবাস ভবনে ইন্তেকাল করেন। গতকাল বুধবার দুপুর ১২ টায় কক্ষ নং-২১৭ তে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. তোহুর আহমেদ এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসিই অনুষদ ডীন প্রফেসর ড. মোঃ জহুরুল ইসলাম সরকার, পুর কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন,এইচ,এম, কামরুজ্জামান সরকার, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া মোঃ জগলুল সাদত, কর্মকর্তা সমিতির সহ-সভাপতি মোঃ মোতাহার হোসেন, কর্মচারী সমিতি সভাপতি মহিদুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী। শোকসভা শেষে রুহের মাগফেরাত কামনা করে মাহফিল অনুষ্ঠিত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন