২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৮ নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি ফরহাদের সহধর্মিনীর মৃত্যুতে মেয়র লিটনের শোক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
৮ নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি ফরহাদের সহধর্মিনীর মৃত্যুতে মেয়র লিটনের শোক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মহানগরীর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরহাদ আজিজ বাপ্পির সহধর্মিনী মেরিনা ফরহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন মেয়র।

মেরিনা ফরহাদ দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। বাদ আসর মনিবাজারে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উক্ত জানাযা নামাজে অংশগ্রহণ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন